বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ • ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • দুপুর ৩:৫৯
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
পশ্চিমবঙ্গ

Durgapur : দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলার ব্যাগ ছিনতাই, বাইকে পালানোর চেষ্টা! ফিল্মি কায়দায় ধাওয়া করে অভিযুক্তকে ধরল পুলিশ

Durgapur : দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলার ব্যাগ ছিনতাই, বাইকে পালানোর চেষ্টা! ফিল্মি কায়দায় ধাওয়া করে অভিযুক্তকে ধরল পুলিশ

Durgapur : দুর্গাপুরের সিটি সেন্টারে মহিলার ব্যাগ ছিনতাই, বাইকে পালানোর চেষ্টা! ফিল্মি কায়দায় ধাওয়া করে অভিযুক্তকে ধরল পুলিশ
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

দুর্গাপুরের সিটি সেন্টারে এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে পালানোর অভিযোগ উঠল এক ব্যক্তির বিরুদ্ধে। তবে শেষরক্ষা হল না। কর্তব্যরত পুলিশের তৎপরতায় বাইক নিয়ে পালানোর পথেই ধরা পড়ল অভিযুক্ত। ছিনতাইয়ের পর পুলিশের ধাওয়া এবং অভিযুক্তকে পাকড়াও করার ঘটনায় এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে। ঘটনাটি ঘটে দুর্গাপুরের ম্যাক্স মুলার পথ এলাকায়। অভিযোগ, ওই রাস্তা দিয়ে যাওয়ার সময় এক মহিলার ব্যাগ ছিনতাই করে বাইকে চেপে দ্রুত পালিয়ে যাওয়ার চেষ্টা করে অভিযুক্ত। আচমকা এই ঘটনায় হতবাক হয়ে যান আশপাশের পথচারীরা। সেই সময় এলাকায় কর্তব্যরত সিটি সেন্টার ফাঁড়ির পুলিশকর্মীদের নজরে আসে গোটা বিষয়টি। পরিস্থিতি বুঝে এক মুহূর্তও দেরি করেননি পুলিশকর্মীরা। সঙ্গে সঙ্গে বাইক নিয়ে অভিযুক্তের পিছু ধাওয়া করেন তাঁরা। পুলিশের ধাওয়া বুঝতে পেরে সোনার তরী এলাকার কাছে ছিনতাই করা ব্যাগটি ফেলে দিয়ে পালানোর চেষ্টা করে ওই ব্যক্তি। কিন্তু তাতেও শেষরক্ষা হয়নি। পুলিশের লাগাতার তল্লাশি ও তৎপরতায় শেষ পর্যন্ত গান্ধী মোড় সংলগ্ন এলাকা থেকে অভিযুক্তকে পাকড়াও করা হয়। ধৃতের নাম শেখ তাহেরউদ্দিন। তিনি পলাশডিহা মসজিদপাড়া এলাকার বাসিন্দা বলে জানা গিয়েছে। পুলিশের দ্রুত পদক্ষেপেই ছিনতাইয়ের অভিযোগে অভিযুক্তকে গ্রেফতার করা সম্ভব হয়েছে। দিনের ব্যস্ত সময়ে শহরের গুরুত্বপূর্ণ এলাকায় এই ধরনের ঘটনায় স্বাভাবিকভাবেই উদ্বেগ ছড়িয়েছে স্থানীয়দের মধ্যে। তবে পুলিশের তৎপরতায় অভিযুক্ত ধরা পড়ায় স্বস্তি ফিরেছে এলাকায়।

👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক