বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬ • ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ৩:৩৭
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
ভারত

Rahul on TATA : টাটা শিল্পগোষ্ঠীকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র, মোদি-শাহকে টাটা গোষ্ঠীর মালিকানা নিয়ে তৈরী হওয়া বিবাদের জন্য দায়ী করে বেনজির আক্রমণ করলেন রাহুল গান্ধির

টাটা শিল্পগোষ্ঠীকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র? মোদি-শাহকে নিশানা করে টাটা গোষ্ঠীর মালিকানা বিতর্কে বিস্ফোরক রাহুল গান্ধি

Rahul on TATA : টাটা শিল্পগোষ্ঠীকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র, মোদি-শাহকে টাটা গোষ্ঠীর মালিকানা নিয়ে তৈরী হওয়া বিবাদের জন্য দায়ী করে বেনজির আক্রমণ করলেন রাহুল গান্ধির
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

টাটা শিল্পগোষ্ঠীকে ধ্বংস করতে চাইছে কেন্দ্র। মোদি-শাহকে টাটা গোষ্ঠীর মালিকানা নিয়ে তৈরী হওয়া বিবাদের জন্য দায়ী করে বেনজির আক্রমণ করলেন রাহুল গান্ধি।‌ পাল্টা জবাব দিয়েছে বিজেপি। মুখ খুলেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। বুধবার রাহুল এক্স হ্যান্ডেলে অভিযোগ করেন, টাটা শিল্প গোষ্ঠীর আভ্যন্তরীণ বিষয়ে কেন্দ্র অযাচিত হস্তক্ষেপ করছে। তারা চাইছে দেশের প্রথম সারির একটি শিল্পগোষ্ঠী ধ্বংস হয়ে যাক। এর পেছনে মোদি-শাহের নির্দিষ্ট উদ্দেশ্য আছে। দেশের অন্যান্য শিল্পপতিদের উদ্দেশ্য করে রাহুল লেখেন, আপনারা আর কতদিন চুপ করে থাকবেন? কতোদিন অন্যায়কে মুখ বুজে মেনে নেবেন? যতদিন না আপনাদের ওপর কোপ পড়বে ততোদিন কি আপনারা প্রতিবাদ করবেন না? টাটা গোষ্ঠীতে মূল বিবাদ টাটা সন্স এবং টাটা ট্রাস্টসের শীর্ষ কর্তাদের মধ্যে। টাটা সন্সের চেয়ারম্যান পদে এন চন্দ্রশেখরনের নিয়োগে সায় দিয়েছে পরিচালন পর্ষদ। এই সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়েছেন টাটা ট্রাস্টসের চেয়ারম্যান নোয়েল টাটা। এই বিবাদে কেন্দ্র কলকাঠি নাড়ছে বলে অভিযোগ রাহুলের এর পাল্টা কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ বলেন, রাহুল গান্ধি কিছু না জেনে মন্তব্য করছেন। উনি সব কিছুকেই রাজনীতির বিষয় মনে করেন। দেশের শিল্পপতিদের মন বিষিয়ে দেওয়া ঠিক নয়। রাহুলকে তাঁর প্রশ্ন, আপনি বলুন তো টাটা গোষ্ঠীর মধ্যে কার ঠিক কোন বিবাদের জন্য তাঁরা অমিত শাহের সঙ্গে দেখা করেন? আসলে আপনি কিছুই জানেন না।

👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক