বুধবার, ২৫ নভেম্বর ২০২৬ • ১০ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ • রাত ৮:৩০
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
ফিচার্ড

Suvendu Adhikari : "আমি মদ খাই না.. আমি ঘোষিত অবিবাহিত.. আমি এনজয় করছি না.." ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা শুভেন্দু

শুভেন্দু অধিকারীর ব্যক্তিগত জীবন নিয়ে বিস্ফোরক মন্তব্য! “আমি মদ খাই না, ঘোষিত অবিবাহিত, জীবন উপভোগও করছি না” – অকপট বিজেপি নেতা

Suvendu Adhikari : "আমি মদ খাই না.. আমি ঘোষিত অবিবাহিত.. আমি এনজয় করছি না.." ব্যক্তিগত জীবন নিয়ে খোলামেলা শুভেন্দু
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

"নো এনজয়, আই অ্যাম পারফর্মিং। এনজয় কী জিনিস? যার পাসপোর্টে কোনও দাগ নেই, (তাকে কী উপভোগের কথা বলবেন)। আমার পাসপোর্টে দাগ নেই। আমি কাঠমান্ডু, ঢাকাও যাইনি। কী আবার উপভোগের ব্যাপার (থাকবে?)" এভাবেই প্রথমবারের জন্য নিজের ব্যক্তিগত জীবন নিয়ে দেশের মানুষের সামনে খোলামেলা বক্তব্য রাখলেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

এরপরই তিনি বলেন, "আমি মদ খাই না। এই তথ্য পুরো দেশের জানা উচিত। আমি ঘোষিত অবিবাহিত। আমি নিজের জীবন দেশের প্রতি উৎসর্গ করে দিয়েছি। আমি এনজয় করছি না। আমি পারফর্ম করছি।"

মন্ত্রী ছিলেন। পশ্চিমবঙ্গ বিধানসভার বিরোধী দলনেতা হয়েছিলেন। এখন মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসেছেন। কিন্তু বিরোধী দলনেতা থেকে মুখ্যমন্ত্রীর কুর্সিতে বসলেও ব্যক্তিগত জীবনে কোনও পরিবর্তন আসেনি বলে জানালেন শুভেন্দু অধিকারী। একটি সংবাদমাধ্যমের অনুষ্ঠানে তিনি জানিয়েছেন, 'আই অ্যাম নট এনজয়িং, আই অ্যাম পারফর্মিং।' বরং দেশের জন্য নিজের জীবন উৎসর্গ করে দিয়েছেন বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী।

দ্য ইকোনমিক টাইমসের বেঙ্গল অ্যাসেন্ডস অনুষ্ঠানে তিনি বলেন, 'পশ্চিমবঙ্গের মানুষ জানেন - আমার কোনও পরিবর্তন হয়নি। আমার খাওয়া-দাওয়া, পোশাক, স্বভাব, আচার-ব্যবহার - (কিছু পালটায়নি)। (এখন বাড়তি বলতে) কিছুটা প্রোটোকল এসেছে, কিছুটা নিরাপত্তার ব্যাপার এসেছে, যেমন মুখ্যমন্ত্রীদের থাকে। সেজন্য জনতার কিছুটা সমস্যাও হচ্ছে। আমার চেষ্টা করছি, যাতে রাস্তা আটকানো না হয়, যাতে জনতার তেমন কোনও সমস্যা না হয়। কিন্তু এটা (প্রোটোকল ও সুরক্ষার ব্যাপার) কিছুটা মেনে নেওয়াও উচিত। বাকি ব্যক্তিগত জীবনে আমার কোনও প্রভাব পড়েনি।'