শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬ • ১৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • দুপুর ৩:০২
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
বাংলার রাজনীতি

Abhishek Banerjee : আগের নির্বাচিত সরকারকে পুনর্বহাল করে আগামী ছ’মাসের মধ্যে নতুন করে নির্বাচন করানোর নির্দেশ দিক সুপ্রিম কোর্ট - বিষ্ফোরক দাবি অভিষেকের

অভিষেকের বিস্ফোরক দাবি, আগের নির্বাচিত সরকার পুনর্বহাল করে ৬ মাসের মধ্যে নতুন ভোট করানোর নির্দেশ দিক সুপ্রিম কোর্ট

Abhishek Banerjee : আগের নির্বাচিত সরকারকে পুনর্বহাল করে আগামী ছ’মাসের মধ্যে নতুন করে নির্বাচন করানোর নির্দেশ দিক সুপ্রিম কোর্ট - বিষ্ফোরক দাবি অভিষেকের
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

আগের নির্বাচিত সরকারকে পুনর্বহাল করা হোক এবং আগামী ছ’মাসের মধ্যে নতুন করে নির্বাচন করানোর নির্দেশ দিক সুপ্রিম কোর্ট।‌ পশ্চিমবঙ্গের বর্তমান সরকারের নির্বাচনী বৈধতা নিয়ে প্রশ্ন তুলে এমন বিষ্ফোরক দাবি করলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। অভিষেকের এই বক্তব্য সামনে এসেছে এসআইআর প্রক্রিয়ায় ভোটারদের তথ্য যাচাইয়ের জন্য নির্বাচন কমিশনের ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র বৈধতা নিয়ে সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর। আদালত স্পষ্ট করে দিয়েছে, ‘লজিক্যাল ডিসক্রিপেন্সি’র আইনি বৈধতা নিয়ে এখনও চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হয়নি। সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর সমাজমাধ্যমে নিজের প্রতিক্রিয়া জানান অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর বক্তব্য, যদি ‘কারচুপিপূর্ণ জনমতের’-এর মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সরকার গঠন করা সম্ভব হয়, তা হলে নির্বাচনী বৈধতার প্রশ্ন থেকেই যায়। অভিষেক লেখেন, 'কী সুবিধাবাদী গণতন্ত্র! যদি কারচুপি পূর্ণ জনমতের মাধ্যমে একটি পূর্ণাঙ্গ সরকার গঠন করা যায়, তা হলে নির্বাচনী বৈধতার আর কী অবশিষ্ট থাকে?' এর পরেই পশ্চিমবঙ্গে আগের নির্বাচিত সরকারকে পুনর্বহাল এবং ছ’মাসের মধ্যে নতুন নির্বাচনের নির্দেশ দেওয়ার জন্য সুপ্রিম কোর্টের কাছে আবেদন জানান তিনি। তাঁর দাবি, ভোটার তালিকা থেকে অন্যায়ভাবে বাদ পড়া প্রত্যেক যোগ্য ভোটারের নাম পুনর্বহাল নিশ্চিত করতে হবে। দিল্লির প্রতিবাদে যোগদানের আহ্বান মমতার গণতন্ত্রের সবচেয়ে বড় অধিকার হরণের অভিযোগে বিরোধীরা দফায় দফায় প্রতিবাদ কর্মসূচি করছেন। আগামী রবিবার, ১ নভেম্বর দিল্লির রামলীলা ময়দানে ফের প্রতিবাদ করবেন বিরোধী জোট ইন্ডিয়ার প্রতিনিধিরা। থাকার কথা মমতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের। বক্তা হিসেবেও নাম রয়েছে তাঁর। সেই কর্মসূচিতে যোগ দিতে পড়ুয়া, মহিলা ও সমাজের বিশিষ্টদের আহ্বান জানালেন মমতা। বৃহস্পতিবার নিজের সোশাল মিডিয়া পোস্টে তাঁর আবেদন, 'আর চুপ থাকবেন না। ভোটাধিকারই যখন লুটের মুখে, তখন তা নিয়ে চুপ থেকে লাভ নেই। বরং আসুন, গণতন্ত্র আর সংবিধান বাঁচাতে হাতে হাত ধরে দাঁড়াই সকলে।' মমতার বক্তব্য, '১ নভেম্বর, ইন্ডিয়া রামলীলা ময়দানে প্রতিবাদ জানাবে। এটা ভোট চুরির বিরুদ্ধে লড়াই। প্রত্যেক ভারতীয়র এই অধিকার আছে। বাংলা ও অন্যান্য রাজ্যে ভোট চুরির জবাব চায় জনতা, নিরুত্তর থাকলে চলবে না। আমি প্রত্যেক পড়ুয়া, যুব, মহিলা ও সমাজের বিশিষ্টদের কাছে আবেদন জানাই, আপনারাও এই কর্মসূচিতে শামিল হোন।'

👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক