মমতামুক্ত বাংলা থেকে তোলাবাজি শেষ হয়ে গিয়েছে। রাজ্যে তৃণমূলের গুন্ডাগিরি বন্ধ করেছেন শুভেন্দু।' ধর্মতলায় বিজেপির ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচি থেকে রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রীকে এভাবেই কটাক্ষ করলেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীন। বাংলা যেমন মমতামুক্ত হয়েছে তেমন দিল্লিকেও রাহুলমুক্ত করার ডাক দেন তিনি। এই সভা থেকেই বিরোধীদের তোপ দাগেন রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীও। তিনি এসআইআরের ‘আসল’ অর্থ স্পষ্ট করে দেন। তিনি জানান, 'এসআইআরের অর্থ হল, অনুপ্রবেশকারী ভাগাও।' এসআইআর ও জ্ঞানেশ কুমারের বিরুদ্ধে সরব বিরোধীরা। রবিবার দিল্লির রামলীলা ময়দানে রাহুল গান্ধীর নেতৃত্বে সভা করেন বিজেপি বিরোধী ‘ইন্ডিয়া’ জোট। বিরোধীদের এই ‘মিথ্যাচারের’ বিরুদ্ধে পালটা পথে নেমেছে বিজেপিও। দেশের বিভিন্ন শহরে ‘গণতন্ত্র বাঁচাও, অরাজকতা হটাও’ কর্মসূচির ডাক দেওয়া হয়েছে। সেই কর্মসূচির অঙ্গ হিসেবে কলকাতাতেও মেগা ব়্যালি করল বিজেপি। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিলের নেতৃত্বে ছিলেন নীতীন নবীন। মিছিলটি শেষ হয় ধর্মতলায়। সেখানে সভা থেকে বিরোধীদের তুলোধনা করেন নীতীন নবীন। তিনি জানান, গণতন্ত্র বাঁচানোই মূল লক্ষ্য বিজেপির। বিজেপির কাছে দেশ সবার আগে, ব্যক্তি পরে। বিরোধীদের কাছে ব্যক্তিস্বার্থ সবার আগে। শুভেন্দুর প্রশংসাও শোনা যায় তাঁর মুখে। এদিন দুপুরে কলকাতা বিমানবন্দরে নীতীন নবীন এসে পৌঁছলে তাঁকে স্বাগত জানান মুখ্যমন্ত্রী ও রাজ্য বিজেপি সভাপতি। সেখান থেকেই তাঁরা কলেজ স্ট্রিটের জমায়েতে পৌঁছে মিছিলে পা মেলান। অন্যদিকে, এই একই কর্মসূচির অংশ হিসেবে এদিন হায়দরাবাদেও তেরঙ্গা হাতে মিছিলে হাঁটেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। কলেজ স্ট্রিট থেকে শুরু হওয়া এই মিছিলের নেতৃত্ব দেন বিজেপির সর্বভারতীয় সভাপতি নিতিন নবীন, রাজ্যের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রাজ্য বিজেপি সভাপতি শমীক ভট্টাচার্য। পদযাত্রা শেষে আয়োজিত জনসভা থেকে তৃণমূলের বিগত শাসনকাল, প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে একযোগে নিশানা করেন বিজেপির কেন্দ্রীয় ও রাজ্য নেতৃত্ব। জনসভায় বক্তব্য রাখতে গিয়ে নিতিন নবীন তোপ দেগে বলেন, ‘পশ্চিমবঙ্গ ইতিমধ্যেই পুরোপুরি মমতামুক্ত হয়েছে। নিজের রাজ্যে হারের ধাক্কা সামলাতে না পেরে প্রাক্তন মুখ্যমন্ত্রী এখন দিল্লিতে গিয়ে কান্নাকাটি করছেন। এবার দিল্লিকেও দ্রুত রাহুলমুক্ত করতে হবে।’
BJP Rally : 'মমতামুক্ত বাংলা থেকে তোলাবাজি শেষ হয়ে গিয়েছে' মমতাকে কটাক্ষ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের
BJP Rally: 'মমতামুক্ত বাংলায় তোলাবাজি শেষ', মমতা বন্দ্যোপাধ্যায়কে নিশানা করে তীব্র আক্রমণ বিজেপির সর্বভারতীয় সভাপতি নীতীন নবীনের
👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক