বুধবার, ১১ নভেম্বর ২০২৬ • ২৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ • সন্ধ্যা ৬:২৮
কলকাতা সারাদিন সব খবর • সবার আগে
বাংলার রাজনীতি

Suvendu against Mamata : 'উনি হলফনামায় তথ্য গোপন করেছেন.. বিরুদ্ধে মামলা করা হবে' মমতার বিরুদ্ধে বিষ্ফোরক শুভেন্দু

মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে মামলা করার হুঁশিয়ারি শুভেন্দু অধিকারীর! ‘হলফনামায় তথ্য গোপন করেছেন’, বিস্ফোরক অভিযোগ

Suvendu against Mamata : 'উনি হলফনামায় তথ্য গোপন করেছেন.. বিরুদ্ধে মামলা করা হবে' মমতার বিরুদ্ধে বিষ্ফোরক শুভেন্দু
ছবি: কলকাতা সারাদিন • কলকাতা

'উনি অনেক তথ্য গোপন করেছেন। হলফনামায় তথ্য গোপন করেছেন। নিয়ম অনুযায়ী হলফনামায় তথ্য গোপন করা যায় না। যে অফিসার সেই হলফনামা পাশ করেছেন তাঁর বিরুদ্ধে মামলা করা হবে।' মঙ্গলবার এভাবেই প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে বিস্ফোরক অভিযোগ তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী।

রাজ্যের প্রশাসনিক প্রধান স্পষ্ট ভাষায় জানান যে, কালীঘাটের ওই এলাকায় দীর্ঘদিন ধরে অসভ্যতামি চলছিল এবং যার দরুন পটুয়াপাড়ার মৃৎশিল্পীরা তাঁদের তৈরি প্রতিমা বিক্রি পর্যন্ত করতে পারছিলেন না। ক্ষোভ উগরে দিয়ে মুখ্যমন্ত্রী বলেন, ‘ওঁরা হয়তো ভেবেছিলেন যে এখনও রাজ্যে আগের রাজত্বটাই চলছে। এতদিন ধরে যেভাবে গুন্ডামি করে এসেছেন, এখনও ঠিক তেমনই চালিয়ে যাবেন। কিন্তু বর্তমান সরকারের জমানায় এই সমস্ত অরাজকতা আর বরদাস্ত করা হবে না।’ তিনি আরও যোগ করেন, এখন দুজনেই পাড়ার বাইরে বেরতে পারছেন না। রাজ্যে দুষ্কৃতী ও গুন্ডাদের কোনও ঠাঁই নেই এবং সাধারণ মানুষের অসুবিধা সৃষ্টি করলে কাউকে ছাড় দেওয়া হবে না বলে সাফ বার্তা দেন তিনি।

অন্যদিকে, ১৩ বছরের পুরনো মামলায় সম্প্রতি মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে দিল্লি পুলিশের হাজির হওয়া এবং নোটিস দেওয়া প্রসঙ্গেও নিজের প্রতিক্রিয়া জানিয়েছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি জানান যে দিল্লি পুলিশের মামলার বিশদ তথ্য তাঁর জানা নেই, তবে প্রাক্তন মুখ্যমন্ত্রীর বিরুদ্ধে নির্বাচনী হলফনামায় তথ্য গোপন ও লোপাটের গুরুতর অভিযোগ এনেছেন তিনি।

মুখ্যমন্ত্রী হিসাবে শপথ নেওয়ার পর গত ৬ মাসে শুভেন্দু অধিকারী ৩ বার বাঁকুড়া সফরে গিয়েছেন। এবার চতুর্থ বারের জন্য ১২ নভেম্বর বাঁকুড়ায় যাচ্ছেন মুখ্যমন্ত্রী। ওইদিন রাইপুরের বিরসা মুণ্ডা মেমোরিয়াল কলেজের মাঠে আয়োজিত বাঁধনা পরবে যোগ দেবেন তিনি। ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রীর সামনে জঙ্গলমহলের কুড়মি, সাঁওতাল, মুণ্ডারি সহ বিভিন্ন জনজাতির নিজস্ব সংস্কৃতিকে তুলে ধরার আয়োজন করা হয়েছে। আয়োজক কমিটির দাবি নির্দিষ্ট কোনো সংস্কৃতি নয়, জঙ্গলমহলের কুড়মি, সাঁওতাল, মুন্ডা, শবর সহ জঙ্গলমহলের সমগ্র জনজাতির নিজস্ব একটি মিশ্র সংস্কৃতি রয়েছে। ভিন্ন সেই মিশ্র সংস্কৃতির স্বীকৃতি আদায় করতেই মুখ্যমন্ত্রীর সামনে ওই সংস্কৃতি প্রদর্শনের ব্যবস্থা করা হয়েছে। রাজ্যের ক্যাবিনেট মন্ত্রীর দাবি মুখ্যমন্ত্রী জঙ্গলমহলের কুটুম ( আত্মীয়) । তাই তাঁর সফরকে ঘিরে চলছে চূড়ান্ত প্রস্তুতি।

পাশাপাশি মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হল এক পুলিশকর্মীকে। সোশাল সাইটে মুখ্যমন্ত্রীকে নিয়ে অবমাননাকর মন্তব্যের জেরে সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ইনস্পেক্টর ইকলাখ আহমেদকে।

পুলিশ সূত্রে খবর, সমাজমাধ্যম এবং কিছু হোয়াটসঅ্যাপ গ্রুপে সরকার বিরোধী এবং মুখ্যমন্ত্রীর উদ্দেশে অবমাননাকর মন্তব্য করা হয়েছে। তারজন্য সাসপেন্ড করা হয়েছে কলকাতা পুলিশের ওই ইন্সপেক্টরকে। সাসপেন্ডেড পুলিশকর্মী ইকলাখ আহমেদ কলকাতা মেডিক্যাল কলেজ ও হাসপাতালের আউটপোস্টে ইন-চার্জের দায়িত্বে ছিলেন। গতকালই তাঁকে সাসপেন্ড করা হয়। পুলিশ সূত্রে দাবি করা হয়েছে, সমাজমাধ্যমে তাঁর যে মন্তব্য ছিল, সেই মন্তব্যে তিনি সার্ভিস রুল ভেঙেছেন। তারজন্যই তাঁকে সাসপেন্ড করা হয়েছে।

📷 ছবির গ্যালারি

১টি ছবি — বড় করে দেখতে ক্লিক করুন