দীর্ঘ কয়েক দশক ধরে জুহুতে অমিতাভ তার বাংলো জলসার মূল দরজার সামনে ভক্তদের প্রতি রবিবার দেখা দেন। কিন্তু এবার অর্থাৎ ২০২৬ -এর ১ নভেম্বর, রবিবার বলিউডের মেগাস্টার অমিতাভ বচ্চন মুম্বাইয়ে তাঁর জুহুর বাসভবন 'জলসা'-র বাইরে একটি ১২ ফুট উঁচু বুলেটপ্রুফ কাচের আবরণের ভেতর থেকে ভক্তদের দেখা দিলেন। দীর্ঘ কয়েক দশক ধরে প্রতি রবিবার বিকেলে তিনি বাড়ির বাইরে এসে অনুরাগীদের উদ্দেশ্যে হাত নাড়লেও, সাম্প্রতিক মুম্বাইয়ে টাইগার শ্রফকে লক্ষ্য করে আততায়ীদের ছোঁড়া গুলি এবং আরও কিছু অনাকাঙ্ক্ষিত ঘটনার কারণে এবার বলিউডের শাহেনশাহ নিজের বাসভবনের সুরক্ষায় এই বেনজির বদল আনা হয়েছে। এ বছরের ১৮ অক্টোবর জুহু ভিলে পারলেতে টাইগার শ্রফকে লক্ষ্য করে গুলি ছোঁড়ার ঘটনার কয়েক দিন পর, অক্টোবরের শেষ সপ্তাহে মুম্বাই পুলিশের কাছে একটি হুমকিমূলক ইমেইল আসে। যেখানে অমিতাভ বচ্চনের জুহুর বাড়ি 'জলসা' সহ মুম্বাইয়ের কয়েকটি স্থান ও আরো কয়েকজন বলিউড সেলিব্রিটির উদ্দেশ্যে বোমাবাজির হুমকি দেওয়া হয়েছিল। তার কয়েকদিন আগে জুহু এলাকাতেই টাইগার শ্রফের গাড়ির ওপর লরেন্স বিষ্ণোই গ্যাংয়ের সাম্প্রতিক হামলা ও গুলি চালনার ঘটনাটি সেলিব্রিটিদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বাড়িয়ে দেয়। ফলে মুম্বাই পুলিশ অভিনেতার সুরক্ষাব্যবস্থা কঠোর করার নির্দেশ দেয়। ১ নভেম্বর, রবিবার জলসার বাইরে একটি উঁচু চাকাযুক্ত প্ল্যাটফর্ম বা মঞ্চে অভিনেতার দাঁড়ানোর ব্যবস্থা করা হয়। যার তিন দিক ঘিরে ছিল প্রায় ১২ ফুট উঁচু সম্পূর্ণ স্বচ্ছ বুলেটপ্রুফ কাচের দেয়াল। দূর থেকে একে একটি লাইভ মিউজিয়াম ডিসপ্লের মতো মনে হচ্ছিল। যা ভক্ত ও তাঁর মাঝে একটি দৃশ্যমান সুরক্ষাকবচ তৈরি করে। এই বিশেষ দিন অমিতাভ বচ্চনের সঙ্গে অভিষেক বচ্চনও উপস্থিত ছিলেন। বাবা যখন কাচের ওপার থেকে ভক্তদের দিকে হাত নাড়ছিলেন এবং নমস্কার করছিলেন, অভিষেক তখন মঞ্চের পেছনে দাঁড়িয়ে পুরো নিরাপত্তাব্যবস্থা ও ভিড়ের ওপর কড়া নজর রাখছিলেন। তবে যেটি লক্ষ্য করার মতো সেটি হল, চরম হুমকি এবং এত কড়া নিরাপত্তার কড়াকড়ি থাকা সত্ত্বেও অমিতাভ বচ্চন তাঁর বহু বছরের পুরনো রবিবারের এই 'দর্শন' ঐতিহ্য বাতিল করেননি। কাচের আবরণের আড়ালে থেকেই তিনি স্বভাবসুলভ ভঙ্গিতে হাত নেড়ে এবং হাত জোড় করে সেখানে উপস্থিত শত শত ভক্তের অভিবাদন ও ভালোবাসার জবাব দেন।
Amitabh Bachchan: গ্যাংস্টারদের হুমকি ই-মেলের পর বাড়ল নিরাপত্তা, এবার বুলেটপ্রুফ কাচের আড়াল থেকেই ভক্তদের সঙ্গে দেখা অমিতাভের
Amitabh Bachchan : গ্যাংস্টারদের হুমকি মেইল, অমিতাভ এবার ভক্তদের দেখা দিলেন বুলেটপ্রুফ কাচের ওপার থেকে
📷 ছবির গ্যালারি
২টি ছবি — বড় করে দেখতে ক্লিক করুন
👁 এই সংবাদটি পড়েছেন ০ জন পাঠক